বজ্রপাতে মৃতদের পরিবারের হাতে আট লক্ষ টাকা আর্থিক সাহায্য করলো তৃণমূল - The News Lion

বজ্রপাতে মৃতদের পরিবারের হাতে আট লক্ষ টাকা আর্থিক সাহায্য করলো তৃণমূল

 


দি নিউজ লায়ন;   পাটনায় কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃতদের পরিবারের হাতে আট লক্ষ টাকা তুলে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসl  সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে  মৃত ও জখমদের পরিবারের হাতেএই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিন দুপুরে রাজ্যের শিশু ও কল্যাণ এবং সমাজ কল্যাণ  বিভাগের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক শাখার প্রধান তথা বিধায়ক রাজ চক্রবর্তীপরিবারের সদস্যদের সাথে দেখা করে সাহায্য তুলে দেন। এদিন সঙ্গে উপস্থিত ছিলেন  রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা যুব সভাপতি তথা বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো সহ অন্যান্যরাl 

 

জানাগিয়েছে, মাস খানেক আগে বলরামপুরের এই পরিবার ২০-২৫ জন সদস্য আগে পাটনার ফতুয়ায় যানlসেখানে প্লাস্টিকের ফুল প্রস্তুত করে তা ঘুরে ঘুরে  বিক্রি করছিলেনl  ফুল বিক্রি করে প্রতি মাসে সেখানে সাত-আট হাজার টাকা রোজগার করে থাকেনl গত শুক্রবার ফতুয়ায় মুষলধারে বৃষ্টির শুরু হয়। সেই সময় স্টেশনের কাছে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন ওই ছ'জনl  সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটলে চার জনের মৃত্যু হয়l ঘটনায় জখম হন আরো দু'জনl মৃতদের নালন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হয়lপরে মৃতের  পরিবারের সদস্যরা হাতেই মৃতদেহগুলি তুলে দেয় বিহার পুলিশlরবিবার 

দুটি অ্যাম্বুলেন্সে করে  মৃতদেহগুলিকে ওই গ্রামে নিয়ে আসে তাদের পরিজনরাl  

 

এদিন ওই পরিবারের হাতে তিন লক্ষ টাকা তুলে দেওয়া হয় ওই গ্রামের বাসিন্দা মৃত বাবা ও ছেলে যথাক্রমে  যমুনা সিং(৪৫), কানাইয়া সিং (১৮)-র পরিবারের হাতে l  দু'লক্ষ টাকা দেওয়া হয়েছে। মৃত কৌশল দেবীর (২৮) পরিবারকেl তিনি অন্তঃসত্ত্বা ছিলেন lএকইভাবে আড়াই লক্ষ টাকা তুলে দেওয়া হয় মৃত সরস্বতী সিং (১০)-র পরিবারকেl  কারন তার মা মালা সিংহ জখম হয়ে বলরামপুরের বাঁশগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীনl তার শরীরের একটা অংশ অবশ হয়ে গিয়েছে l ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন জখম ভোলা সিংহ নামে এক কিশোরও l তার দু'চোখ ঝাপসা হয়ে গিয়েছেl তার পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়l তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক শাখার প্রধান তথা বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, " এই পরিবারগুলির পাশে আমাদের দল ও সরকার রয়েছে l তাদের যাতে কোনো সমস্যা না হয় তা দেখা হচ্ছেl"


  এদিন মন্ত্রী শশী পাঁজা বলেন, " এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বিহারে l কিন্তুকোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি ওই সরকারের তরফে l আমাদের দল, সরকার মানবিকতার পরিচয় দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে l আমরা দলের তরফে আর্থিক সাহায্য তুলে দিলামl 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.